Posts

নির্বাচন স্থগিত করে প্রজ্ঞাপন জারি

Image
 পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পাবনা-১ ও পাবনা-২ আসনে নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনি এলাকা ৬৮ পাবনা-১ ও ৬৯ পাবনা-২-এর নির্বাচন স্থগিতকরণ সংক্রান্ত’ নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন সই ক এক চিঠি থেকে এই তথ্য জানা গেছে। চিঠিটি গত ৬ জানুয়ারি সই করা হয়েছে। চিঠিটি ইতোমধ্যে পাবনার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।চিঠিতে বলা হয়, নির্বাচনি এলাকা ৬৮ পাবনা-১ ও ৬৯ পাবনা-২ এর সীমানা সংক্রান্ত সিএমপি আপিল বিভাগের ৫ জানুয়ারি আদেশের প্রেক্ষিতে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাবনা-১ ও পাবনা-২ এর নির্বাচন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে।এর আগে শুক্রবার এ সংক্রান্ত খবর গণমাধ্যমে প্রকাশ করা হলে খবরটি সঠিক নয় বলে দাবি করেন ইসির জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন মল্লিক। তিনি বলেন, পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন- এ মর্মে ইসির উদ্ধৃতি দিয়ে যে সংবাদটি প্রচারিত হচ্ছে ত...

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল নিয়ে যা জানিয়েছে অধিদপ্তর

Image
 শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল নিয়ে যা বললেন প্রাথমিকের ডিজি প্রশ্নফাঁস ও ডিজিটাল ডিভাইসের মাধ্যমে জালিয়াতির অভিযোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের অভিযোগ তদন্তের সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তদন্তে অভিযোগ প্রমা প্রমাণিত হলে পরীক্ষা বাতিল করা হবে বলে জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবু নূর মো. শামসুজ্জামান। রোববার (১১ জানুয়ারি) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। প্রাথমিকের ডিজি বলেন, পরীক্ষা শুরুর আগ পর্যন্ত ডিজিএফআই, এনএসআই, ডিবি, এসবি ও জেলা প্রশাসনের পক্ষ থেকে যে প্রশ্নগুলো উদ্ধার করা হয়েছিল, সেগুলোর সঙ্গে আমাদের পরীক্ষার প্রশ্নের কোনো মিল পাওয়া যায়নি। তবে প্রশ্নফাঁসের চেষ্টা হয়েছে—এটা অস্বীকার করার সুযোগ নেই। তিনি আরও বলেন, ডিজিটাল ডিভাইসের মাধ্যমে পরীক্ষায় নকলের চেষ্টা হয়েছে। এটি প্রশ্নফাঁস নয়। এই অপরাধে ২০৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বিভিন্ন জায়গায় মামলা হয়েছে এবং অভিযুক্তদের বিভিন্ন মেয়াদে সাজাও দেওয়া হয়েছে। পরীক্ষা বাতিলের দাবির বিষয়ে আবু নূর মো. শামসুজ্জামান বলেন, চাকরিপ...

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ কবে, যা জানাল অধিদপ্তর

Image
  বহুল প্রতীক্ষিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (৯ জানুয়ারি) পরীক্ষা অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নিয়েছেন ১০ লক্ষাধিক চাকরিপ্রার্থী। প্রার্থী ও পদের সংখ্যার বিবেচনায় এটি দেশের সবচেয়ে বড় সরকারি চাকরির পরীক্ষা হিসেবে বিবেচিত হচ্ছে।পরীক্ষা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাধারণত পরীক্ষার ১৫ দিনের মধ্যেই প্রিলির ফলাফল প্রকাশ করা হয়ে থাকে। সেই হিসেবে চলতি জানুয়ারি মাসের মধ্যেই প্রাথমিকের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা এস এম মাহবুব শনিবার (১০ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমকে জানান, আজ অধিদপ্তরে ফল প্রকাশ সংক্রান্ত একটি মিটিং অনুষ্ঠিত হচ্ছে। আমরা সাধারণত পরীক্ষার ফল ১৫ দিনের মধ্যে প্রকাশ করি।আজ বেলা ৩টা থেকে উত্তরপত্র গ্রহণ করা হবে। তিনি আরো জানান, যেহেতু বুয়েট বিষয়গুলো দেখে এবং তাদের আজ ভর্তি পরীক্ষা চলছে। সেজন্য কিছুটা সময় লাগতে পারে। তারপরও আমাদের লক্ষ্য ১৫ দিনের মধ্যেই ফল প্রকাশ করা। এর আগে ২...

ব্রেকিং নিউজ… আব্দুল হামিদ মা/রা গেছেন

Image
  ব্রেকিং নিউজ… আব্দুল হামিদ মা/রা গেছেনসিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল হামিদ তালুকদার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।শুক্রবার (৯ জানুয়ারি) রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন। শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় উল্লাপাড়া উপজেলার নাইমুড়ী-রুয়াপাড়ায় জানাযা নামাজ ও দাফনকার্য সম্পন্ন হবে। পরিবারের এক সদস্য জানান, আব্দুল হামিদ দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন।আব্দুল হামিদ তালুকদার সলঙ্গা থানার সাতটিকরি গ্রামের বাসিন্দা। পেশায় একজন আইনজীবী ছিলেন। তিনি ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সিরাজগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার সহকর্মী, শুভানুধ্যায়ী ও সাধারণ মানুষ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। Countdown Timer 00:25

অবশেষে যাকে প্রধানমন্ত্রী করার প্রস্তাব দিয়েছিলেন শেখ হাসিনা

Image
  লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, আমি অনেকবার প্রস্তাব পেয়েছিলাম, ১৯৯৫ সাল থেকে আওয়ামী লীগ ও জামায়াত যখন কেয়ারটেকার সরকার পদ্ধতি নিয়ে বিএনপির বিরুদ্ধে আন্দোলন শুরু করে তখন আমি যোগাযোগমন্ত্রী ছিলাম। রাজনৈতিক বই।আওয়ামী লীগের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারই চাচা হাফিজ এবং আওয়ামী লীগ নেতা মরহুম আ.খ.ম জাহাঙ্গীরকে আমার কাছে পাঠিয়েছিলেন। তারা দুজনই আমার বাসায় এসেছিলেন। শেখ হাসিনার সঙ্গে আমার একাধিকবার কথাও হয়েছিল। তারা আমাকে বলেছিলেন একটা পার্লামেন্টের ক্যু হবে।ক্যুর পক্ষে আওয়ামী লীগের তখন সদস্য ছিল ১৪৩ জন আর বিএনপির ৪০ জন। মোট ১৮৩ জন একত্রিত হয়ে পার্লামেন্টে একটা বিল উত্থাপিত হবে। সেই বিলের মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পদচ্যুত করা হবে এবং আমি নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেব।কিছুদিন আগে জনপ্রিয় উপস্থাপক খালেদ মুহিউদ্দীনের লাইভ টক শো ঠিকানা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় খালেদ মুহিউদ্দিনের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন কর্নেল অলি। ভিডিওটি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। অনেকেই এটি ...

ইউনিয়ন পর্যায়ে পরিবার পরিকল্পনা পরিদর্শক পদে নিয়োগ প্রকাশিত

Image
  পরিবার পরিকল্পনা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2025 (জেলা ও উপজলা কার্যালয়ে) আবেদন সহজেলখানা থেকে ব্যারিস্টার সুমনের প্রাণহীন দেহ উদ্ধার যা জানা যায় কমেনটে দেকেনপরিবার পরিকল্পনা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2025 (জেলা ও উপজলা কার্যালয়ে)পরিকল্পনা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ সংক্ষেপে সংক্ষেপে বিবরনঃ পরিবার পরিকল্পনা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এ মোট ০১টি ক্যাটাগরিতে ৩২ জন নিয়োগ দেওয়া হবে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ৩১ জুলাই ২০২৫ দ্য ডেইলি অবজার বিডি পত্রিকায় ও অফিসিয়াল ওয়েবসাইটে । আবেদন শুরু ৩১ জুলাই ২০২৫ইং এবং আবেদনের শেষ তারিখ ১৮ আগস্ট ২০২৪ইং। নিম্নে পরিবার পরিকল্পনা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর আবেদনের সকল নিয়ম ও শর্তাবলী দেওয়া হয়েছে তা মনোযোগ দিয়ে দেখুন যাতে আবেদন করতে কোন ভুল না হয়।  এছাড়া আবেদন করার আগে নিচে দেওয়া পরিবার পরিকল্পনা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর অফিসিয়াল বা মূল বিজ্ঞপ্তিটি দেখুন। Dgfp Job Circular 2025 পরিবার পরিকল্পনা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫কিছু গুরুত্বপূর্ণ কথাঃ পরিবার পরিকল্পনা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫এর চাকরির প্রস্তুতির জন্য আ...

বিএনপিতে পরিবর্তনের হাওয়া: জানা গেল বিএনপির চেয়ারম্যান হচ্ছে

Image
  বিএনপির রাজনৈতিক ইতিহাসে এক নতুন যুগের সূচনা হতে যাচ্ছে। দলটির অভিভাবক বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণের পর এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে—কে হচ্ছেন বিএনপির পরবর্তী কাণ্ডারি? দীর্ঘদিনের ভারপ্রাপ্ত প্রধান তারেক রহমানকে পূর্ণাঙ্গ ‘চেয়ারম্যান’ হিসেবে দেখতে চাইছেন দলটির নীতিনির্ধারকরা। তবে গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আবেগ এবং সাংগঠনিক প্রক্রিয়ার মেলবন্ধন ঘটাতে চাইছেন স্বয়ং তারেক রহমান। নীতিনির্ধারকদের প্রস্তাব ও তারেক রহমানের ‘ধৈর্য’ বিএনপি দলীয় সূত্রে জানা গেছে, শোকের প্রাথমিক রেশ কাটতে না কাটতেই দলের আগামী দিনের সাংগঠনিক রূপরেখা নিয়ে বসেছিল জাতীয় স্থায়ী কমিটি। সেখানে সর্বসম্মতিক্রমে প্রস্তাব ওঠে যে, বর্তমান রাজনৈতিক বাস্তবতা এবং আসন্ন জাতীয় নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবিলায় তারেক রহমানকে পূর্ণাঙ্গ চেয়ারম্যানের দায়িত্ব অর্পণ করা হোক। তবে স্থায়ী কমিটির এই প্রস্তাবে এখনই চূড়ান্ত সায় দেননি তারেক রহমান। তার ঘনিষ্ঠজনদের মতে, মায়ের মৃত্যুর শোকাতুর পরিবেশে দ্রুত কোনো সাংগঠনিক পদবি গ্রহণ করতে তিনি মানসিকভাবে প্রস্তুত নন। বরং তিনি কিছুটা সময় নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এবং দলের মাঠপর...