যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের গাড়ি বহরে আ.লীগের হামলা একাধিক সদস্য আহত যা জানা গেল
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ড. ইউনূসের নেতৃত্বে গঠিত প্রতিনিধি দলে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। এছাড়া, যুক্তরাষ্ট্র থেকেই প্রতিনিধি দলে যোগ দেন জামায়াত নেতা ড. নাকিবুর রহমান। এরই প্রেক্ষিতে সম্প্রতি অনলাইনে একটি কথিত সংবাদ প্রতিবেদন প্রচার করা হয়েছে যেখানে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের গাড়ি বহরে আ.লীগের হামলায় গুরুতর আহত মির্জা ফখরুল, ড. ইউনূস ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।প্রচারিত ভিডিওটিতে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের গাড়ি বহরে হামলার ভিডিও দাবিতে একটি ভিডিও ও আহত অবস্থায় ড. ইউনূস, মির্জা ফখরুল ও মোহাম্মদ তাহেরের ছবিও প্রচার করা হয়।ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের গাড়িবহরে হামলা ও তার প্রতিনিধিদলের কয়েকজন আহত হওয়ার দাবিটি সত্য নয়। প্রকৃতপক্ষে, গত ২৬ মে ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের জয়ের পর আয়োজিত বিজয় শোভাযাত্রায় গাড়ি ধাক্কার একটি ভিডিও, সেই ঘটনায় আহত এক ব্যক্তির ছবি সম্পাদনা, ভিন্ন এক আন্দোলনকারীর ছবি সম্পাদনা এবং অপ্রাসঙ্গিক কিছু ভিডিও ফুটেজ একত্রিত করে তৈরি একটি ভিডিওর মাধ্যমে এই ভুয়া দাবি প্রচার করা হয়েছে।

Comments
Post a Comment