প্রস্তাবিত নতুন ২ বিভাগে যেসব জেলা থাকছে

 


বাংলাদেশের মানচিত্রে আরও দুটি বিভাগ যুক্ত হয়ে মোট ১০টি বিভাগ প্রতিষ্ঠার দিকে এগোচ্ছে সরকার। নতুন দুই বিভাগ হিসেবে ফরিদপুর ও কুমিল্লা জেলার নাম এসেছে। ফলে পদ্মা-মেঘনা নামে কোনো বিভাগ হচ্ছে না। একই সঙ্গে চট্টগ্রাম ও কুমিল্লায় নতুন দুটি উপজেলা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে জাতিসংঘ সাধারণ অধিবেশন শেষে প্রধান উপদেষ্টা দেশে ফেরার পর অক্টোবরের প্রথম সপ্তাহে নিকার বৈঠক হতে পারে।এ বৈঠক থেকে আরো কোনো নতুন উপজেলা গঠনের সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।বর্তমানে দেশে আটটি প্রশাসনিক বিভাগ আছে। সেগুলো হলো—ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ। এর মধ্যে সর্বশেষ ২০১৫ সালে ময়মনসিংহকে বিভাগ হিসেবে উন্নীত করেছে সরকার। এর পাশাপাশি কুমিল্লার মুরাদনগর ও চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ভেঙে নতুন দুটি উপজেলা গঠনের সিদ্ধান্ত হয়েছে।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

সব শিক্ষা শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি ঘোষণা!

NCP এর কেন্দ্রীয় নেতা কে গুলি

এমপিও শিক্ষকদের বেতনের জিও জারি, বাড়ি ভাড়া কত?