রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের নির্বাচনে কোন পদে কে জয়ী

 


রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নির্বাচনে ভিপি ও এজিএস পদে বিপুল ব্যবধানে জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির; তবে হাতছাড়া হয়েছে জিএস পদ। আর শীর্ষ তিন পদে প্রতিদ্বন্দ্বিতা গড়তে না পেরে এ বিশ্ববিদ্যালয়েও ভরাডুবি হয়েছে জাতীয়তাবাদী ছাত্রদলের।ভিপি হিসেবে ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ এবং এজিএস পদে এস এম সালমান সাব্বির জয়ী হয়েছেন। আর জিএস নির্বাচিত হয়েছেন ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাহউদ্দিন আম্মার।

রাকসুর কেন্দ্রীয় ছাত্র সংসদের শীর্ষ দুই পদে শিবিরের প্রতিদ্ব্ন্দ্বী ছিলেন ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ভিপি পদপ্রার্থী শেখ নূর উদ্দীন আবীর এবং এজিএস পদে জাহিন বিশ্বাস এষা। অপরদিকে জিএস পদে শিবিরের প্রার্থী ফজলে রাব্বি মো. ফাহিম রেজা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুললেও আধিপত্যবিরোধী ঐক্যের প্রার্থীর কাছে হেরে যান।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

সব শিক্ষা শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি ঘোষণা!

NCP এর কেন্দ্রীয় নেতা কে গুলি

এমপিও শিক্ষকদের বেতনের জিও জারি, বাড়ি ভাড়া কত?