দুপুরে উত্তাল রাজধানী গুলা গুলি ও বাসে আগুন

 


রাজধানীর মিরপুরে যাত্রীদের নামিয়ে আলিফ পরিবহনের একটি বাসে গুলি বর্ষণ ও আগুন দেয়ার ঘটনা ঘটেছেশুক্রবার (৩ অক্টোবর) সকালে মিরপুর-১০ এর সেনপাড়ায় এই ঘটনা ঘটে। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন সময় সংবাদকে এই তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, শুক্রবার সকালে মেট্রো রেলের ২৬৬ নম্বর পিলারের নিচে আলিফ পরিবহনের একটি বাসের গতিরোধ করে তিনজন। এদের মধ্যে দুজন গাড়িতে উঠে সবাইকে নামিয়ে দিয়ে বাসে আগুন দেয়। পরে নিচে থাকা একজন জানালার গ্লাসে গুলি করে‌ পালিয়ে যায়।ওসি আল মামুন আরও জানান, এটা আলিফ পরিবহনের অভ্যন্তরীণ কোন্দলের কারণে এক পক্ষ অন্য পক্ষের বাসে হামলা চালিয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

সব শিক্ষা শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি ঘোষণা!

NCP এর কেন্দ্রীয় নেতা কে গুলি

এমপিও শিক্ষকদের বেতনের জিও জারি, বাড়ি ভাড়া কত?