এনসিপির আ.লীগ বিরোধী মিছিলে বোমা হামলা দাবিতে পুরোনো ভিডিও প্রচার
আজ ১৩ নভেম্বর রাজধানী ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। এর প্রতিবাদে ১২ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭ টায় রাজধানীর বাংলামোটর মোড়ে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর প্রেক্ষিতে উক্ত মিছিলে বোমা হামলা করা হয়েছে ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, গতকাল এনসিপির আওয়ামী লীগ বিরোধী মিছিলে কোনো হামলার ঘটনা ঘটেনি এবং ভিডিওটিও সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, চলতি বছরের ২৮ অক্টোবর চট্টগ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ‘প্রথম কন্ঠ’ নামক ফেসবুক পেজে গত ২৮ অক্টোবর প্রকাশিত আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির অনুরূপ একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।উক্ত ভিডিওর ক্যাপশন থেকে জানা যায়, এটি চট্টগ্রাম নগরীর বাকলিয়া এক্সেস রোড এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলির ঘটনাঅনলাইন সংবাদমাধ্যম বাংলানিউজ২৪ এর প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৮ অক্টোবরের চট্টগ্রাম নগরীর বাকলিয়া এক্সেস রোড এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলির এই ঘটনায় মো. সাজ্জাদ (২৫) নামের এক ছাত্রদল কর্মী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১৮ জন। ২৭ অক্টোবর দিবাগত মধ্যরাত ১টার দিকে এই গুলির ঘটনা ঘটে।
অর্থাৎ, ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়।
তাছাড়া, এনসিপির গতকালের মিছিলে কোনো হামলার তথ্য নির্ভরযোগ্য সূত্রে পাওয়া যায়নি।সুতরাং, ১২ নভেম্বর ঢাকায় এনসিপির আওয়ামী লীগ বিরোধী মিছিলে বোমা হামলা দাবিতে পুরোনো ও ভিন্ন ঘটনার ভিডিও প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা

Comments
Post a Comment