রাতে নিউ মার্কেট ও ধানমন্ডিতে বিস্ফোরণের শব্দ

 


ঢাকার নিউ মার্কেট ও ধানমন্ডি এলাকায় সোমবার রাতে বিস্ফোরণের শব্দ পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায় ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে দেশের বিভিন্ন স্থানে কয়েক দিন ধরে চলতে থাকা অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মধ্যে এ দুটি ঘটনা ঘটল।নিউ মার্কেট এলাকায় চন্দ্রিমা মার্কেটের গেইটের পাশে একাধিক বিস্ফোরণের শব্দ পাওয়া যায় রাত ১০টার পরে।

নিউ মার্কেট থানার ওসি মাহফুজুল হক বলেন, “কয়েকটি 'বাজি' ফোটানো শব্দ পাওয়া গেছে। ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নিএর আগে রাত সাড়ে ৯টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর রোডে একাধিক ‘ককটেল বিস্ফোরণের’ শব্দ পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।

মোহাম্মদপুর থানার ওসি রফিক আহমেদ বলেন, “ককটেল বিস্ফোরণের ঘটনাটি ধানমন্ডি থানা এলাকায় ঘটেছে। কাছাকাছি আমাদের পুলিশ কর্মকর্তারা ছিলেন। বিস্ফোরণ খবর পেয়ে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।”

মানবতাবিরোধী অপরাধের মামলায় এদিন শেখ হাসিনা ও তার সময়কার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মামলায় রাজসাক্ষী হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সাজা হয়েছে পাঁচ বছরের।

রায় ঘিরে সোমবার ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির ডাক দেয় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ।"

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

সব শিক্ষা শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি ঘোষণা!

NCP এর কেন্দ্রীয় নেতা কে গুলি

এমপিও শিক্ষকদের বেতনের জিও জারি, বাড়ি ভাড়া কত?