প্রধান উপদেষ্টার পদত্যাগ ও সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তরের ভুয়া তথ্য প্রচার



 সম্প্রতি, “সেনাবাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ করলেন ড. ইউনূস” শীর্ষক দাবিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের ছবিযুক্ত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করে সেনাবাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তর করেছেন শীর্ষক দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া পোস্টকে আসল খবর দাবিতে প্রচার করা হয়েছে। উক্ত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। পরবর্তীতে অনুসন্ধানে, ‘Anwar Tv’ নামের একটি ফেসবুক পেজে গত ১৩ নভেম্বরে আলোচিত ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়।Anwar Tv’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে উল্লেখ পাওয়া যায়, “পেইজটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, দয়া করে কোনো পোস্ট সিরিয়াসলি নিবেন না।” এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যাঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যাঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে। পরবর্তীতে, আলোচিত দাবির ফটোকার্ডে সংযুক্ত ছবির উৎস অনুসন্ধানে তথ্য অধিদপ্তরের অফিশিয়াল ফেসবুক পেজ পিআইডি-তে ২০২৪ সালের ০৬ অক্টোবর আলোচিত ছবিটির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। পোস্টটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, ওই সময়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ঢাকায় সেনাবাহিনী সদরদপ্তরে ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৪’ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এ সময় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান উপস্থিত ছিলেন।একই ছবি যুক্ত রেখে একটি ভিডিও-ও প্রচার হতে দেখা গেছে যেখানে একজন কথিত সেনা কর্মকর্তাকে একই দাবিতে বক্তব্য দেখা যায়।তবে যাচাই করে দেখা যায়, ভিডিওটি বাস্তব নয়। ভিডিওর এক কোণে গুগলের ভিইও এর লোগো দেখা যাচ্ছে, যা নিশ্চিত করে যে এটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে বানানো ভিডিও। সুতরাং, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করে সেনাবাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তর করেছেন শীর্ষক দাবিটি মিথ্যা।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

সব শিক্ষা শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি ঘোষণা!

NCP এর কেন্দ্রীয় নেতা কে গুলি

এমপিও শিক্ষকদের বেতনের জিও জারি, বাড়ি ভাড়া কত?