রাতে মেট্রো স্টেশনের কাছে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৮, আহত ২৪

 


অন্যতম জনবহুল এলাকা মেট্রো স্টেশনের কাছে একটি ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত এবং ২৪ জন আহত হয়েছেন। রাত ৭টার দিকে এ বিস্ফোরণ ঘটে। পুলিশের সূত্র জানায়, এটি ছিল “অত্যন্ত শক্তিশালী বিস্ফোরণ”। ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে বিকৃত দেহ, পুড়ে যাওয়া গাড়ি ও ধ্বংসস্তূপ। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে এই বিস্ফোরণের খবর পাই। সাতটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়। সন্ধ্যা ৭টা ২৯ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।”ঘটনার পরই পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলে এবং পর্যটকে ভরা ওই স্থানে যাতায়াত সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। প্রায় ২০টি ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। এই ঘটনাটি ঘটে ভারতের রাজধানী দীল্লির চান্দনি চক মেট্রো স্টেশনে। একজন আহত অটোচালক, বলেন, “আমার সামনের গাড়িটা ছিল প্রায় দুই ফুট দূরে। হঠাৎ বিস্ফোরণ ঘটে। সেটি একটি সুইফট ডিজায়ার গাড়ি ছিল।”আরেক প্রত্যক্ষদর্শী বলেন, “আমি বাড়ির ছাদে ছিলাম। হঠাৎ বিশাল এক আগুনের গোলা দেখতে পাই। বিস্ফোরণের শব্দে আশেপাশের ভবনের জানালা কেঁপে ওঠে।”বিস্ফোরণের প্রকৃতি এখনো নিশ্চিত নয়। পুলিশ তদন্ত শুরু করেছে।এদিকে, বিস্ফোরণের পর মুম্বাই, জয়পুর, উত্তর প্রদেশ ও উত্তরাখণ্ডে উচ্চ সতর্কতা (হাই অ্যালার্ট) জারি করা হয়েছে।ঘটনাটি ঘটল এমন এক দিনে, যখন দিল্লির পাশের হরিয়ানার ফরিদাবাদ থেকে প্রায় ২,৯০০ কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়েছিল। এছাড়া মঙ্গলবার (১১ নভেম্বর) বিহারের দ্বিতীয় দফা ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।রেড ফোর্ট ও চান্দনি চক এলাকা দিল্লির সবচেয়ে ব্যস্ত এবং পর্যটকপ্রবণ অঞ্চলগুলোর একটি। বিস্ফোরণের পর সারা শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

সব শিক্ষা শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি ঘোষণা!

NCP এর কেন্দ্রীয় নেতা কে গুলি

এমপিও শিক্ষকদের বেতনের জিও জারি, বাড়ি ভাড়া কত?