আবারও গোলাগুলি, বর্ষিয়ান ৫ নেতা গুলিবিদ্ধ

 


আবারও রক্তে ভিজলো চট্টগ্রামের রাউজান। বুধবার মধ্যরাতে উপজেলার বাগোয়ান ইউনিয়নের কোয়েপাড়া চৌধুরী পাড়ায় দুর্বৃত্তদের গুলিতে বিএনপির কর্মী পাঁচ গুলিবিদ্ধ হয়েছেন।আহতরা হলেন- আব্দুল্লাহ সুমন, ইসমাইল, খোরশেদ, রুবেল ও সোহেল। এদের মধ্যে সুমনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।রাত পৌনে ১২টার দিকে হঠাৎ করে গুলির শব্দে থমকে যায় গ্রাম। স্থানীয়রা জানান, মোটরসাইকেল ও একটি গাড়িতে করে এসে দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি চালায়। পরে তারা দ্রুত পালিয়ে যায়। গুলিবিদ্ধদের উদ্ধার করে স্থানীয়রা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানচমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ পাঁচজনকে হাসপাতালে আনা হয়েছে। সুমনের বুকে গুলি লেগেছে, তার অবস্থা গুরুতর।রাউজান–রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. বেলায়েত হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পাঁচজন গুলিবিদ্ধ হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধান চলছে।

তবে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। এলাকাবাসীর দাবি, ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে যেতে দেরি করেছে। রাতের এ গুলির ঘটনায় পুরো কোয়েপাড়া এলাকা এখন আতঙ্কে। স্থানীয়রা বলছেন, পুলিশ আসার আগেই হামলাকারীরা চলে গেছে।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

সব শিক্ষা শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি ঘোষণা!

NCP এর কেন্দ্রীয় নেতা কে গুলি

এমপিও শিক্ষকদের বেতনের জিও জারি, বাড়ি ভাড়া কত?