ইমরান খানের মৃত্যুর খবরে যা জানাল পাকিস্তান সরকার



 সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের অসুস্থতা ও মৃত্যুর গুঞ্জন সামাজিক যোগাযোগমাধ্যম ও বিদেশি গণমাধ্যমে ছড়িয়ে পড়ার খবর সম্পূর্ণ ভিত্তিহীন বললেন পাকিস্তান সরকার ও পিটিআই। বর্তমানে আদিয়ালা কারাগারের একান্ত সেলে থাকা সাবেক প্রধানমন্ত্রী ‘সম্পূর্ণ সুস্থ আছেন বলে জানিয়েছেন এক বার্তায়।’বৃহস্পতিবার (২৭ নভেম্বর) পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ও সরকারের এক বিবৃতিতে এ তথ্য জানান।পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদি কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাতের অনুমতি না পেয়ে বাইরে অবস্থান নেন। দায়িত্ব নেওয়ার পর এটি অষ্টমবারের মতো আফ্রিদি কারাবন্দী নেতার সঙ্গে দেখা করার চেষ্টা। তবে ইমরানের আইনজীবী, চিকিৎসক বা পরিবারের সদস্যদের দেখা করার সুযোগ দেওয়া হয়নি।ইমরানের শারীরিক অবস্থার অবনতি এবং তাকে উচ্চ নিরাপত্তার কারাগারে স্থানান্তরিত করার গুঞ্জন ছড়িয়ে পড়ায় জাপানি একটি পত্রিকা এবং বিবিসি সংবাদ প্রকাশ করে। সকাল থেকেই সামাজিক মাধ্যমে #ইমরানখানকোথায় হ্যাশট্যাগটি ট্রেন্ড করতে থাকে।পিটিআইয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইমরানের ছেলে কাসিম খান আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংস্থাগুলোকে তার বাবা জীবিত আছে তা প্রমাণ করেছেন এবং আদালতের নির্দেশমতে সাক্ষাত ও ‘অমানবিক বিচ্ছিন্নতা’ অবসানের আহ্বান জানিয়েছেন।প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রানা সানাউল্লাহ এআরওয়াই নিউজকে জানান, ইমরান খান সুস্থ আছেন এবং তার স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার জন্য একটি দল নিয়মিত কাজ করছে। তিনি বলেন, ‘চিকিৎসা, খাদ্যাভ্যাস, ব্যায়াম—সবকিছুর দিকে যথাযথ নজর দেওয়া হচ্ছে।’

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

সব শিক্ষা শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি ঘোষণা!

NCP এর কেন্দ্রীয় নেতা কে গুলি

এমপিও শিক্ষকদের বেতনের জিও জারি, বাড়ি ভাড়া কত?