রাতে হঠাৎ উত্তাল ঢাবি

 


যৌন হয়রানি করার অভিযোগে গ্রেপ্তার শিক্ষকের শাস্তির দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। অভিযুক্ত শিক্ষকের বিষয়ে পদক্ষেপ নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রশাসনকে ১৫ মিনিটের আলটিমেটাম দিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপাচার্যের কার্যালয়ের সামনে সমবেত হয়ে এ আলটিমেটাম দেন তারা।জানা যায়, দীর্ঘদিন ধরে পুরুষ শিক্ষার্থীদের বিভিন্নভাবে যৌন হয়রানি করার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রসায়ন বিভাগের অধ্যাপক ড. এরশাদ হালিম।বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ১১টার দিকে রাজধানীর শেওড়াপাড়ার বাসা থেকে তাকে আটক করে মিরপুর মডেল থানা পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে ঢাবি উপাচার্যের কার্যালয় ঘেরাও করে সমাবেশ করেন তারা।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

সব শিক্ষা শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি ঘোষণা!

NCP এর কেন্দ্রীয় নেতা কে গুলি

এমপিও শিক্ষকদের বেতনের জিও জারি, বাড়ি ভাড়া কত?