বিএনপির ১১৩ আসনে প্রার্থী বদল। নতুন প্রার্থী তালিকা দেখে নিন

 


সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব প্রার্থীর নাম ঘোষণা করেন।বিএনপি সর্বশেষ ২০১৮ সালের নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেয়। ওই তালিকার মধ্য থেকে এবার ১১৩টি আসনে প্রার্থী বদল করেছে দলটি। নতুন করে এসব আসনে যারা স্থান পেয়েছেন, তাদের মধ্যে নতুন মুখ এবং বেগম খালেদা জিয়া, তারেক রহমানসহ পুরোনো হেভিওয়েট প্রার্থীরাও রয়েছেন। বিএনপি ১১৩টি আসনে নতুন প্রার্থী হিসেবে যাদের যুক্ত করেছেন, তারা হলেন দিনাজপুর-১ আসনে মো. মনজুরুল ইসলাম, দিনাজপুর-২ আসনে মো. সাদিক রিয়াজ, দিনাজপুর-৩ আসনে বেগম খালেদা জিয়া, দিনাজপুর-৬ আসনে অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, নীলফামারী-২ আসনে এ এইচ মো. সাইফুল্লাহ রুবেল, নীলফামারী-৪ আসনে মো. আব্দুল গফুর সরকার, রংপুর-১ আসনে মো. মোকাররম সুজন, রংপুর-৩ আসনে মো. সামসুজ্জামান সামু।কুড়িগ্রাম-২ আসনে মো. সোহেল হোসেন কায়কোবাদ, গাইবান্ধা-১ আসনে খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী, গাইবান্ধা-২ আসনে মো. আনিসুজ্জামান খান বাবু, গাইবান্ধা-৩ আসনে অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, গাইবান্ধা-৪ আসনে মোহাম্মদ শামীম কায়সার, জয়পুরহাট-১ আসনে মো. মাসুদ রানা প্রধান, জয়পুরহাট-২ আসনে আব্দুল বারী, বগুড়া-৩ আসনে আব্দুল মুহিত তালুকদার, বগুড়া-৬ আসনে তারেক রহমান, বগুড়া-৭ আসনে বেগম খালেদা জিয়া, নওগাঁ-১ আসনে মো. মোস্তাফিজুর রহমান, নওগাঁ-৩ আসনে মো. ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪ আসনে ইকরামুল বারী টিপু, নওগাঁ-৬ আসনে শেখ মো. রেজাউল ইসলাম, রাজশাহী-১ আসনে মো. শরীফ উদ্দিন, রাজশাহী-৪ আসনে ডি এম ডি জিয়াউর রহমান, রাজশাহী-৫ আসনে অধ্যাপক নজরুল ইসলাম, নাটোর-১ আসনে ফারজানা শারমিন, নাটোর-২ আসনে রুহুল কুদ্দুস তালুকদার দুলু নতুন করে মনোনয়ন পেয়েছেন।এ ছাড়া সিরাজগঞ্জ-২ আসনে ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ-৩ আসনে ভিপি আইনুল হক, সিরাজগঞ্জ-৪ আসনে এম আকবর আলী, পাবনা-৩ আসনে মো. হাসান জাফির তুহিন, পাবনা-৫ আসনে মো. শামসুর রহমান শিমুল বিশ্বাস, মেহেরপুর-২ আসনে মো. আমজাদ হোসেন, কুষ্টিয়া-২ আসনে রাগীব রউব চৌধুরী, ঝিনাইদহ-৩ আসনে মোহাম্মদ মেহেদী হাসান, যশোর-২ আসনে মোছা. সাবিরা সুলতানা, যশোর-৬ আসনে কাজী রওনকুল ইসলাম, খুলনা-৫ আসনে মোহাম্মদ আলী আসগর, খুলনা-৬ আসনে মনিরুল হাসান বাপ্পী, সাতক্ষীরা-২ আসনে আব্দুর রউফ, সাতক্ষীরা-৩ আসনে কাজী আলাউদ্দিন, সাতক্ষীরা-৪ আসনে মো. মনিরুজ্জামান বিএনপির নতুন তালিকায় স্থান পেয়েছেন। আসন্ন নির্বাচনে তালিকায় নতুন করে আরও যারা স্থান পেয়েছেন তাদের মধ্যে বরগুনা-১ আসনে মো. নজরুল ইসলাম মোল্লা, বরগুনা-২ আসনে নুরুল ইসলাম মনি, ভোলা-৪ আসনে মো. নুরুল ইসলাম নয়ন, বরিশাল-৪ আসনে মো. রাজিব আহসান, ঝালকাঠি-২ আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টু, পিরোজপুর-২ আসনে আহমেদ সোহেল মঞ্জুর, টাঙ্গাইল-১ আসনে ফকির মাহবুব আনাম স্বপন, টাঙ্গাইল-২ আসনে আব্দুস সালাম পিন্টু, টাঙ্গাইল-৩ আসনে এস এম ওবায়দুল হক নাসির, টাঙ্গাইল-৪ আসনে মো. লুৎফর রহমান মতিন, টাঙ্গাইল-৬ আসনে মো. রবিউল আউয়াল লাবলু, টাঙ্গাইল-৮ আসনে আহমেদ আযম খান রয়েছেন।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

সব শিক্ষা শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি ঘোষণা!

NCP এর কেন্দ্রীয় নেতা কে গুলি

এমপিও শিক্ষকদের বেতনের জিও জারি, বাড়ি ভাড়া কত?