শেখ হাসিনার রায় ঘোষণা
জুলাই হত্যাযজ্ঞে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।সোমবার (১৭ নভেম্বর) দুপুরে এ রায়ে দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক।বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই মামলার রায় ঘোষণা করেন।এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করছে বিটিভি ও বার্তা সংস্থা রয়টার্স। এছাড়া, ট্রাইব্যুনালের ফেসবুক পেজ থেকেও সরাসরি দেখানো হচ্ছে। পাশাপাশি ঢাকার দশটি পয়েন্টে দেখা যাচ্ছে বড় পর্দায় নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের কী সাজা হতে পারে তা নিয়ে সাধারণ মানুষ থেকে আন্তর্জাতিক মহল পর্যন্ত কৌতূহলী ছিল। বাংলাদেশের ইতিহাসের ফাঁসির সাজা হলেও কোনো নারীর মৃত্যুদণ্ড কার্যকর হয়নি। তবে, সেই বিবেচনায় শেখ হাসিনার এমন কোনো অনুকম্পার সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। তিনি বলেন, নারী বিবেচনায় মৃত্যুদণ্ডের সাজা থেকে অনুকম্পা পাওয়ার সুযোগ নেই শেখ হাসিনার। এদিকে, শেখ হাসিনার মামলার রায় ঘিরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

Comments
Post a Comment