উসমান হাদীর করবে অলৌকিক ঘটনা
জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির কবর দেখতে ও জিয়ারত করতে মানুষের ঢল নেমেছে। সকল শ্রেণীর মানুষ হাদীর কবর জিয়ারত করতে আসছে স্বইচ্ছায়।এর আগে দেশে কোনো বিপ্লবী নেতার কবর জিয়ারতে সাধারণ মানুষের এত আগ্রহ লক্ষণীয় হয় নি। যা এক অলৌকিক ঘটনা। সাধারণ মানুষে মাঝে উসমান হাদীর করব জিয়ারতে যে ঢল তাতেই বুঝা যায় হাদী ছিল ইনসাফের প্রতীক।
গতকাল রবিবার দিনভর বিভিন্ন রাজনৈতিক, সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ হাদির কবর জিয়ারত করতে আসেন। ঢাকা বিশ^বিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় মসজিদসংলগ্ন হাদির কবরস্থানের আশপাশ এলাকা ঘুরে দেখা গেছে, ভেতরে প্রবেশ করতে না পারলেও কবরস্থানের গেটের বাইরে দাঁড়িয়েই শত শত মানুষ হাদির জন্য দোয়া করছেন। কেউ দুহাত তুলে অঝোরে কাঁদতে থাকেন, কেউ নিচুস্বরে কোরআনের আয়াত পাঠ করেন। সকালে ওসমান হাদির কবর জিয়ারত করতে আসেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এরপর কবর জিয়ারত করতে আসেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির (ইবনে শাইখুল হাদিস) মাওলানা মামুনুল হক। এ ছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের শিবির প্যানেলসহ নানা শ্রেণি-পেশার মানুষ দিনভর হাদির কবর জিয়ারত করতে আসেন।
আন্দোলন ছাড়া ন্যায়বিচার পাওয়া যাবে না : হাদির ভাই শরিফ ওমর
আন্দোলন ছাড়া ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকা-ের ন্যায়বিচার পাওয়া যাবে না। ওসমান হাদিকে ভালোবাসলে, তার হত্যার বিচার চাইলে, শাহবাগকে ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদমুক্ত হিসেবে কায়েম করতে চাইলে জনগণকে আন্দোলন অব্যাহত রাখতে হবে। গতকাল রবিবার সকালে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে শরিফ ওসমান হাদির শাহাদত উপলক্ষে জামায়াতে ইসলামী আয়োজিত দোয়া মাহফিলে এ কথা বলেন ওসমান হাদির ভাই শরিফ ওমর বিন হাদি।
ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠায় হাদির সংগ্রামের কথা তুলে ধরে তার ভাই ওমর বিন হাদি বলেন, ‘আমরা ওসমান হাদির পক্ষ থেকে কোনো আর্থিক সহযোগিতা চাই না। কোনো অনুদান চাই না। শুধু একটাই চাই, ওসমান হাদির অসমাপ্ত বিপ্লবকে আপনারা সমাপ্ত করবেন। আপনারা (দোয়া মাহফিলে অংশগ্রহণকারী) যদি রাজি থাকেন, আমার সঙ্গে ওয়াদা করেন, ইনসাফের বাংলাদেশ গঠিত না হওয়া পর্যন্ত আপনারা শান্ত হবেন না।’
ওমর বিন হাদি বলেন, ‘ওসমান হাদির মৃত্যুর পর তার পরিবার, ইনকিলাব মঞ্চের সদস্যরা এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি।’
জামায়াতের এই মাহফিলে সভাপতিত্ব করেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিমের সঞ্চালনায় দোয়া মাহফিলে আরও বক্তব্য দেন ওসমান হাদির বড় ভাই ওমর বিন হাদি, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মা’ছুম, ঢাকা-১২ আসনের জামায়াতের প্রার্থী সাইফুল আলম খান মিলন, ঢাকা-১০ আসনের সংসদ সদস্য প্রার্থী জসীম উদ্দিন সরকার, ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন প্রমুখ। ওসমান হাদির জন্য দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয় এ অনুষ্ঠান।

Comments
Post a Comment