সংসদ নির্বাচনের ব্যালটে থাকছে না যে ৪টি দলের প্রতীক



 সংসদ নির্বাচনের ব্যালটে থাকছে না ৪টি দলের প্রতীক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যালটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৌকা প্রতীক এবং নিবন্ধন বাতিল থাকায় ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন (চাবি), ফ্রিডম পার্টি (কুড়াল) ও প্রগতিশীল গণতান্ত্রিক পার্টি-পিডিপি (বাঘ) প্রতীক থাকছে না।সাধারণ ভোটে অংশগ্রহণকারী দল ও স্বতন্ত্র প্রার্থীর প্রতীক থাকবে। আমার দেশকে বিষয়টি নিশ্চিত করেছে সাংবিধানিক সংস্থাটির নির্ভরযোগ্য সূত্র। এদিকে নির্বাচনে বিদ্যমান নীতিমালার নির্ধারিত সময়সীমার মধ্যে ভোটগ্রহণ শেষ করা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।নির্বাচন কমিশনের (ইসি) সাম্প্রতিক ‘মক ভোটিং’ বা পরীক্ষামূলক ভোটগ্রহণের তথ্য পর্যালোচনায় এমন চিত্র উঠে এসেছে। আমার দেশকে বিষয়টি নিশ্চিত করেছে সাংবিধানিক সংস্থাটির নির্ভরযোগ্য সূত্র। মক ভোটিং নিয়ে কথা বলেছেন নির্বাচন বিশেষজ্ঞরাও। তারা বলেন, গণভোট সম্পর্কে অধিকাংশ মানুষ অজ্ঞ। তাই বেশি বেশি প্রচার করা দরকার।এমনকি রাজধানীর বাইরে অনগ্রসর এলাকায় মক ভোটিং করা হলে সুফল পাবে ইসি। তথ্য বিশ্লেষণে দেখা যায়, একজন ভোটারের ভোট দিতে যে সময় প্রয়োজন, তা বর্তমান নীতিমালায় বরাদ্দ করা সময়ের চেয়ে অনেক বেশি। বিশেষ করে পুরুষ ভোটারদের ক্ষেত্রে এই সময়ের ব্যবধান প্রায় দ্বিগুণ।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

সব শিক্ষা শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি ঘোষণা!

NCP এর কেন্দ্রীয় নেতা কে গুলি

এমপিও শিক্ষকদের বেতনের জিও জারি, বাড়ি ভাড়া কত?