হাদির ওপর হামলা কারা করেছে, জানালেন আইজি‌পি

 


হাদির ওপর হামলা কারা করেছে, জানালেন আইজি‌পি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর প্রাণঘাতী হামলার ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন। এ ঘটনায় পুলিশকে ‘অলআউট’ অভিযানে নামানোর কথা ব্জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. বাহারুল আলম।যারা আসন্ন নির্বাচনের ওপর একটা নেতিবাচক প্রভাব তৈরি করতে চায়, তারাই এ হামলা করেছে বলে অভিমত তার। নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলতেই এ হামলা চালানো হয়েছে— এমন ধারণার কথা জানিয়ে তিনি ব‌লেন, হাদি হত্যাচেষ্টার তদন্তের অগ্রগতি সম্পর্কে আমরা এ মুহূর্তে বলছি না; আমরা কাজ করছি এবং বিফল হব না।আইজিপি মো. বাহারুল আলম বলেন, এটা ওরাই করেছে যারা নির্বাচনের ওপর একটা নেতিবাচক প্রভাব তৈরি করতে চায়। যারা চায় নির্বাচন না হোক ইত্যাদি ইত্যাদি… এটাকে আমরা সিরিয়াসলি দেখছি।সেইসঙ্গে এ হামলার কারণে রাজনীতিতে বা আগামী নির্বাচনে প্রভাব পড়বে না মন্তব্য করে আইজিপি বলেন, দেখেন, একটা যুদ্ধ হচ্ছে হামলাকারী এবং এর পেছনে কারা আছেন, তা খুঁজে বের করা। এটা আমরা অবশ্যই করব। আমরা সব ধরনের সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে সবাই মিলে অলআউট অভিযানে যাব। শুক্রবার রাত থেকে সারাদেশেই আমরা এ ধরনের অভিযান চালাব।এদিকে আসন্ন নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন বা হবেন, তাদের বাড়তি নিরাপত্তা দেওয়ার বিষ‌য়ে মো. বাহারুল আলম বলেন, অবশ্যই আমরা বাড়তি নিরাপত্তা দেব। আমরা যাদের ভালনারেবল মনে করছি, তাদের আমরা নিরাপত্তা দেব।



Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

সব শিক্ষা শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি ঘোষণা!

NCP এর কেন্দ্রীয় নেতা কে গুলি

এমপিও শিক্ষকদের বেতনের জিও জারি, বাড়ি ভাড়া কত?