হাদি কে নিয়ে বড় দুঃসংবাদ দিল ডাক্তার
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) অস্ত্রোপচারের সময় দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান ডা. জাহিদ হাসান।শুক্রবার (১২ ডিসেম্বর) ঢামেক এখনো ওসমান হাদির বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ না করলেও তিনি এসব তথ্য জানান।ডা. জাহিদ হাসান বলেন, ‘তার কন্ডিশন খুবই খারাপ, ক্রিটিক্যাল বলতে যা বোঝায় তাই। হাসপাতালে আনার পর তার ‘সাইন অফ লাইফ’ ছিল। অপারেশনের সময় এনেসথেশিয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, তার নিজস্ব শ্বাসপ্রশ্বাসের প্রচেষ্টা ছিল। এখনো তিনি বেঁচে আছেন।’
তিনি বলেন, ‘অস্ত্রোপচারের সময় দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট এবং প্রচুর রক্তক্ষরণ ঘটে। উনার নাক-মুখ দিয়েও রক্তক্ষরণ শুরু হয়েছিল। রোগী সম্পর্কে কোনো আশার কথা বলতে পারছি না। এখন তিনি বেঁচে আছেন, বাকিটা আল্লাহর ইচ্ছা।’তিনি আরও বলেন, ‘তার (হাদির) পরিবারের সদস্যরা উন্নত আইসিইউ সুবিধার কথা বিবেচনায় নিয়ে এভারকেয়ার হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।’
এছাড়া ওসমান হাদির অস্ত্রপচার নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোস্তাক আহমেদ বলেন,‘শরিফ ওসমান হাদীর ডান দিক দিয়ে গুলি ঢুকে বাম কানের পাশ দিয়ে বেরিয়ে গিয়েছে। সেই গুলির দুই-একটি অংশবিশেষ ব্রেনে রয়ে গেছে।’

Comments
Post a Comment