খালেদা জিয়াকে নিয়ে অন্তর্বর্তী সরকারের জরুরি ঘোষণা



 সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) হিসেবে ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। একই সঙ্গে, তাঁর বর্তমান শারীরিক অবস্থা বিবেচনা করে প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশ নিয়ে যাওয়ার বিষয়েও প্রস্তুতি নিচ্ছে সরকারআজ মঙ্গলবার (২ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।

সরকারের বিবৃতিতে বলা হয়েছে, সভায় বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা, হাসপাতালে তাঁর নির্বিঘ্ন চিকিৎসা, নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাঁকে ভিভিআইপি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হবে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকরের জন্য সংশ্লিষ্ট সকল সংস্থাকে নির্দেশনা প্রদান করা হয়েছে।অন্তর্বর্তী সরকারের এসব সিদ্ধান্তের বিষয়ে বেগম খালেদা জিয়ার পরিবার এবং দল অবগত রয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ আছে।।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

সব শিক্ষা শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি ঘোষণা!

NCP এর কেন্দ্রীয় নেতা কে গুলি

এমপিও শিক্ষকদের বেতনের জিও জারি, বাড়ি ভাড়া কত?