হাদির পর এবার NCP এর কেন্দ্র নেতা কে গুলি
হাদির পর আরও এক নেতাকে খুনের চেষ্টা বাংলাদেশে! খুলনায় গুলি এনসিপির এক কেন্দ্রীয় সংগঠককে, ভর্তি হাসপাতালেদলীয় সূত্রে খবর, কিছু দিনের মধ্যেই খুলনায় এনসিপির শ্রমিক সংগঠনের একটি সমাবেশ হওয়ার কথা রয়েছে। তার আগে শ্রমিক নেতাকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠল।ওসমান হাদির পরে আরও এক জন। এ বার বাংলাদেশের খুলনায় নাহিদ ইসলামের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র এক নেতাকে গুলি করার অভিযোগ উঠল। সোমবার ১২টা নাগাদ সোনাডাঙার একটি বাড়িতে ঢুকে এনসিপির শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতা মহম্মদ মোতালেব শিকদারকে গুলি করা হয়। তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। দলীয় সূত্রে খবর, কিছু দিনের মধ্যেই খুলনায় এনসিপির শ্রমিক সংগঠনের একটি সমাবেশ হওয়ার কথা রয়েছে। তার আগে এই ঘটনা।গত ১২ ডিসেম্বর ঢাকায় গুলি করা হয় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদিকে। ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরের এক হাসপাতালে মৃত্যু হয় তাঁর। সেই থেকে বাংলাদেশ উত্তপ্ত। এই আবহে সোমবার খুলনায় মোতালেবকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠল। এনসিপির খুলনার সংগঠক সইফ নেওয়াজ ‘প্রথম আলো’-কে জানান, মোতালেব দলের খুলনা বিভাগীয় আহ্বায়ক। দলেরই শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক।
সোনাডাঙা থানার পরিদর্শক (তদন্ত) অনিমেষ মণ্ডল ‘প্রথম আলো’-কে জানিয়েছেন, মোতালেবকে গুলি করে কয়েক জন দুষ্কৃতী। তার পরে তাঁকে খুলনা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁর মস্তিষ্কের সিটি স্ক্যান করানোর জন্য অন্য একটি চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। সূত্র :আনন্দ বাজার.com

Comments
Post a Comment