প্রাথমিকে শিক্ষক নিয়োগের ফল নিয়ে ধোঁয়াশা, অধিদপ্তর যা বলছে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল আজ রোববার প্রকাশ হচ্ছে না। সামাজিক যোগাযোগমাধ্যমে দিনভর গুঞ্জন চললেও আজ ফল প্রকাশের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। আজ দুপুরে প্রথম আলোর পক্ষ থেকে যোগাযোগ করা হলে অধিদপ্তরের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ সকাল থেকেই ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে যে দুপুরের পর অথবা সন্ধ্যায় প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করা হবে। মূলত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশনস বিভাগের নাম ব্যবহার করে বেশ কিছু অনলাইন নিউজ পোর্টাল এ–সংক্রান্ত সংবাদ প্রকাশ করলে ১০ লাখ পরীক্ষার্থীর মধ্যে ব্যাপক কৌতূহল ও বিভ্রান্তির সৃষ্টি হয়। তথ্যের সত্যতা যাচাই করতে অসংখ্য চাকরিপ্রার্থী আজ সকাল থেকে প্রথম আলো কার্যালয়ে ফোন করেন।
00:25

Comments
Post a Comment