পরিস্থিতি ভ*য়াবহ খারাপ ঢাকায় নি*হত ৯ জন



 শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে প্রায় প্রতিদিনই দিন-রাতের অধিকাংশ সময় সড়ক-মহাসড়ক ঢেকে থাকছে ঘন কুয়াশায়। এতে ব্যাহত হচ্ছে সড়ক যোগাযোগ, বাড়ছে দুর্ঘটনা। কুয়াশায় ঢাকা সড়কে প্রতিদিনই দেশের কোনো না কোনো প্রান্তে দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে। গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে গতকাল শুক্রবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন সড়কে ঘন কুয়াশার কারণে বাস, ট্রাক, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার বেশ কয়েকটি ঘটনা ঘটে। এতে অন্তত ৯ জন নিহত হন, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। প্রতিনিধিদের পাঠানো খবরে—

ফেনীর সোনাগাজীর ফেনী-সোনাগাজী আঞ্চলিক সড়কে ডাকবাংলা ফিলিং স্টেশনের সামনে গতকাল সকালে ঘন কুয়াশার কারণে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মুহাম্মদ ফয়সাল বাদশা নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি গ্রামের আবদুল মোতালেব শাহাবুদ্দিনের ছেলে।সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, মোটরসাইকেল আরোহী ফয়সাল ঘন কুয়াশার কারণে দুর্ঘটনার কবলে পড়েছেন। দুর্ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা এলাকায় বৃহস্পতিবার রাত ১১টার দিকে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের বাসিন্দা। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন বলে জানান গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন। তিনি বলেন, ঘন কুয়াশার কারণে ট্রাকচাপায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

দিনাজপুরের খানসামা উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের আদিবাসী পাড়া এলাকায় বৃহস্পতিবার রাতে মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল ছাত্তার ওরফে দিলীপ (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী এক দম্পতি গুরুতর আহত হয়েছেন। নিহত আব্দুল ছাত্তার নীলফামারী সদর থানার পুরাতন গরুর হাট এলাকার বাসিন্দা।খানসামা থানার ওসি আব্দুল বাছেত সরদার জানান, আব্দুল ছাত্তার কুয়াশাচ্ছন্ন রাতে পাকা সড়কের ওপর চলাচলের সময় মোটরসাইকেলের ধাক্কায় নিহত হন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

শরীয়তপুরের নড়িয়া উপজেলার নড়িয়া-শরীয়তপুর সড়কের নড়িয়া প্রাণিসম্পদ অফিসের সামনে গতকাল সকাল ৭টার দিকে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এরশাদ খান (৩৫) নামে এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত এরশাদ খান নড়িয়া পৌরসভার দক্ষিণ নড়িয়া গ্রামের মেছের খাঁর ছেলে।

প্রত্যক্ষদর্শী জানান, এরশাদ খান বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে নড়িয়া বাজারে যাচ্ছিলেন। পথে নড়িয়া প্রাণিসম্পদ অফিসের সামনে একটি সিমেন্টবোঝাই ট্রাককে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে পড়ে যান।

Countdown Timer
00:25

Comments

Popular posts from this blog

সব শিক্ষা শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি ঘোষণা!

NCP এর কেন্দ্রীয় নেতা কে গুলি

এমপিও শিক্ষকদের বেতনের জিও জারি, বাড়ি ভাড়া কত?