প্রথম রাকাতে সুরা নাস পড়ে ফেললে দ্বিতীয় রাকাতে কি পড়বেন? ইসলাম কি বলছে
প্রথম রাকাতে সুরা নাস পড়লে দ্বিতীয় রাকাতে কী পড়বেন?
ইসলাম ডেস্ক:
নামাজ আদায়ের সময় সূরা নির্বাচনে ভুল হয়ে যাওয়া নতুন কিছু নয়। অনেক সময় অনিচ্ছাকৃতভাবেই মুসল্লিরা সূরা ফাতেহার পর এমন কোনো সূরা পড়ে ফেলেন, যা সাধারণ নিয়মের সঙ্গে মেলে না। সম্প্রতি এমনই একটি প্রশ্ন ঘিরে আলোচনা তৈরি হয়েছে—নামাজের প্রথম রাকাতে যদি সূরা ফাতেহার পর সূরা নাস পড়ে ফেলা হয়, তাহলে দ্বিতীয় রাকাতে কী পড়া উচিত?
এ প্রসঙ্গে জনপ্রিয় ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ বলেন, এটি সত্যিই একটি জটিল প্রশ্ন। কারণ কুরআনের শেষ সূরা হলো সূরা নাস। এর পর আর কোনো সূরা নেই। সাধারণত নামাজে সূরার ধারাবাহিকতা বজায় রাখা সুন্নাহ। অর্থাৎ আগে সূরা ফালাক পড়া হলে পরে সূরা নাস পড়া হয়। কিন্তু কেউ যদি ভুলবশত বা ইচ্ছাকৃতভাবে প্রথম রাকাতেই সূরা নাস পড়ে ফেলেন, তখন পরবর্তী রাকাতে কী করবেন—এ নিয়ে অনেকেরই সংশয় তৈরি হয়।
শায়খ আহমাদুল্লাহ ব্যাখ্যা করেন, সূরার ধারাবাহিকতা রক্ষা করা সুন্নাহ হলেও তা ফরজ নয়। তাই ভুলক্রমে প্রথম রাকাতে সূরা নাস পড়ে ফেললে নামাজ নষ্ট হয়ে যায় না। দ্বিতীয় রাকাতে সূরা ফাতেহার পর

Comments
Post a Comment