এনটিআরসিএ’র ৭ম শিক্ষক নিয়োগে বিশেষ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ

 


অবশেষে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সপ্তম শিক্ষক নিয়োগে বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তির গায়ে ৪ জানুয়ারি লেখা থাকলেও সেটা আনুষ্ঠানিকভাবে ৫ জানুয়ারি প্রকাশিত। বিজ্ঞপ্তির কপি দৈনিক আমাদের বার্তার হাতে এসেছে। পাঠকের জন্য তা তুলে ধরা হলো। আগামীকাল ৬ জানুয়ারি শিক্ষা বিষয়ক একমাত্র জাতীয় প্রিন্ট পত্রিকা দৈনিক আমাদের বার্তায় প্রকাশিত হবে।ইতোমধ্যে তিন অধিদপ্তর থেকে আসা ৬৭ হাজার ২০৮টি শূন্যপদের চাহিদা কারিগরি সহায়তাদানকারী টেলিটককে পাঠানো হয়েছে বলেও জানা যায়।এর আগে শিক্ষা মন্ত্রণালয় এবং এনটিআরসিএর কর্মকর্তারা দৈনিক শিক্ষাডটকমকে জানান, এর আগে, ৭২ হাজার শূন্য পদ যাচাইয়ে তিন অধিদপ্তরকে চিঠি দিয়েছিল এনটিআরসিএ। সেখানে দেখা যায় যাচাই-বাছাই শেষে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে ২৯ হাজার ৫৭১, কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে ৮৩৩, মাদরাসা শিক্ষা অধিদপ্তর থেকে ৩৬ হাজার ৮০৪ জনের শূন্য পদের চাহিদা পাঠানো হয় এনটিআরসিএতে। সবমিলিয়ে ৬৭ হাজার ২০৮ জনের বিপরীতে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে প্রতিষ্ঠানটি।

প্রসঙ্গত ২০২৫ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বরে ৪১ হাজার ৬২৭ জনকে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শিক্ষক পদে সুপারিশ করে এনটিআরসিএ। প্রতিষ্ঠানটি এ পর্যন্ত ছয়টি গণবিজ্ঞপ্তি এবং ১৮টি শিক্ষক নিবন্ধন পরীক্ষা সম্পন্ন করেছে।

Countdown Timer
00:25

Comments

Popular posts from this blog

সব শিক্ষা শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি ঘোষণা!

NCP এর কেন্দ্রীয় নেতা কে গুলি

এমপিও শিক্ষকদের বেতনের জিও জারি, বাড়ি ভাড়া কত?