ঢাকা-৮ আসনের সর্বশেষ আপডেট
ঢাকা-৮ আসনে অনুষ্ঠিত নির্বাচনে প্রাপ্ত কেন্দ্রের ফলাফলে জমে উঠেছে প্রতিদ্বন্দ্বিতা। এখন পর্যন্ত গণনা হওয়া ৫১টি কেন্দ্রের ফলাফলে দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান তুলনামূলক কম দেখা গেছে।
প্রকাশিত তথ্যে অনুযায়ী, ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা মির্জা আব্বাস পেয়েছেন ২৯,৭৫৪ ভোট।
অন্যদিকে শাপলা ফুল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়া নাসীরউদ্দীন পাটোয়ারী পেয়েছেন ২৭,১০৯ ভোট।
এতে বর্তমান হিসাব অনুযায়ী মির্জা আব্বাস এগিয়ে থাকলেও বাকি কেন্দ্রগুলোর ফলাফল আসার পর চিত্র পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নির্বাচন সংশ্লিষ্টরা জানিয়েছেন, সব কেন্দ্রের চূড়ান্ত ফলাফল পাওয়ার পরই আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করা হবে।
00:25

Comments
Post a Comment