শিক্ষকদের জন্য বড় সুখবর প্রকাশ করেছে মাউশি
স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের তথ্য ভুলের কারণে বকেয়া বেতন ও উৎসব ভাতা পরিশোধের জন্য প্রতিষ্ঠান প্রধানদের জন্য বিল সাবমিট অপশন চালু রয়েছে। ২০২৪ খ্রিষ্টাব্দের ডিসেম্বর থেকে ২০২৫ খ্রিষ্টাব্দের জুলাই পর্যন্ত এমপিওর বকেয়া বিল দ্রুত সাবমিট করার জন্য সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের বলা হয়।
সোমবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তরের ইএমআইএস সেলের এক কর্মকর্তা দৈনিক শিক্ষাডটকমকে বলেন, আমরা এর আগেও শিক্ষকদের বকেয়া বেতনের বিল সাবমিটের জন্য বলা হয়েছিলো। তবে ১ হাজার ৩৭৯ জন শিক্ষকের মধ্যে ৬৬৫ জন সাবমিট করেছেন। ফলে আমরা ফের বিল সাবমিটের সুযোগ দিচ্ছি। এবার সময়সীমা বাঁধা নেই। সব সময়ই তারা বিল সাবমিট দিতে পারবেন। এতে বকেয়া উৎসব ভাতার বিলও সাবমিট করা যাবে।
চিঠিতে বলা হয়েছে, অধিদপ্তরাধীন শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত জনবলের এর টাকা ইএফটিতে ডিসেম্বর-২০২৪ থেকে জুলাই-২০২৫ মাস পর্যন্ত সরাসরি শিক্ষক-কর্মচারীদের স্ব-স্ব ব্যাংক হিসাব নম্বরে পাঠানো হয়েছে।
ইএফটিতে শিক্ষক-কর্মচারীদের এমপিওর অর্থ পাঠানোর জন্য প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে তাঁর প্রতিষ্ঠানের এমপিওভুক্ত সব জনবলের এনআইডি ও ব্যাংকের তথ্যসহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়। প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে প্রাপ্ত তথ্য আইবাস ডাবল প্লাস সিস্টেমের মাধ্যমে যাচাই করা হয়। আইবাস ডাবল প্লাস সিস্টেমে যাচাইয়ে যে সব জনবলের তথ্য ইনভ্যালিড হয়েছিলো এবং পরবর্তীতে তথ্য সঠিক হওয়ায় বেতন সচল হয়েছে তাদের বকেয়া বেতন দিতে বিল সাবমিট অপশনে যুক্ত করা হয়েছে।

Comments
Post a Comment