প্রাথমিক শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ দেখবেন যেভাবে

 


সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল আজ প্রকাশ করা হচ্ছে। এতে উত্তীর্ণ প্রার্থীরা এসএমএস পাবেন। এছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রার্থীরা ফল দেখতে পারবেন। সেখানে উত্তীর্ণদের তালিকা প্রকাশ করা হবে।প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, ফল প্রকাশ হওয়ার পর প্রার্থীরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট dpe.gov.bd অথবা মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mopme.gov.bd-এ লগইন করে তাদের ফল (Check Result by Roll Number) দেখতে পারবেন। এছাড়া উত্তীর্ণ প্রার্থীদের মোবাইলে টেলিটকের মাধ্যমে এসএমএস (Primary Result SMS Notification) পাঠিয়েও জানিয়ে দেয়া হবে।

এর আগে রোববার সন্ধ্যায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের ১৪ হাজার ৩৮৫ পদে নিয়োগের চূড়ান্ত ফল আজ যেকোনো সময় প্রকাশ করা হতে পারে বলে দৈনিক শিক্ষাডটকমকে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Countdown Timer
00:25

Comments

Popular posts from this blog

সব শিক্ষা শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি ঘোষণা!

NCP এর কেন্দ্রীয় নেতা কে গুলি

এমপিও শিক্ষকদের বেতনের জিও জারি, বাড়ি ভাড়া কত?