অবশেষে বদলি নিয়ে বড় সুখবর প্রকাশ করল শিক্ষা মন্ত্রনালয়

 


বহু প্রতীক্ষিত বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রমের বড় অগ্রগতি এসেছে। বদলি সফটওয়্যার নির্মাণের কারিগরি সহায়তাদানকারী প্রতিষ্ঠান টেলিটক লিমিটেডের সঙ্গে চুক্তির জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া গেছে। ফলে যেকোনো সময় চুক্তি স্বাক্ষর হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।আজ (১২ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।কর্মকর্তারা জানান, কারিগরি সহায়তাদানকারী টেলিটকের সঙ্গে বদলির সফটওয়্যারের চুক্তির জন্য মন্ত্রণালয়ের অনুমোদন চাওয়া হয়েছিলো। মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে। চুক্তিতে আর কোন বাধা নেই।

তাহলে কবে নাগাদ হতে পারে টেলিটকের সঙ্গে চুক্তি জনতে চাইলে ওই কর্মকর্তা বলেন, আমরা চেষ্টা করছি চলতি সপ্তাহে চুক্তি কার্যক্রম সম্পন্ন করার। তবে এটুকু বলতে পারি শিগগিরই চুক্তি হবে।বদলির সংশোধিত নীতিমালা নিয়ে জানতে চাইলে কর্মকর্তা জানান, বদলির সংশোধিত নীতিমালা নিয়েও কাজ চলছে। আশা করা যাচ্ছে দ্রুতই নীতিমালা প্রকাশ হবে।

প্রসঙ্গত, বেসরকারি শিক্ষকদের বদলি নিয়ে উদ্যোগ নেয় শিক্ষা মন্ত্রণালয়। এরই ধারবাহিকতায় শুধু এনটিআরসিএর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের নয়, সর্বজনীন বদলি এক সফটওয়্যারে করার কার্যক্রম শুরু করা হয়। সফটওয়্যার তৈরির দায়িত্ব পায় টেলিটক লিমিটেড। শিগগিরিই নীতিমালা সংশোধন হতে পারে বলে জানা গেছে।

জানা গেছে, এনটিআরসিএর সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের আগে বদলির কোনো সুযোগ ছিল না। প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে আবেদন করে তারা প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন। প্রথম থেকে তৃতীয় গণবিজ্ঞপ্তি পর্যন্ত ইনডেক্সধারী শিক্ষকরা এই সুযোগ পেলেও চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে শিক্ষা মন্ত্রণালয় তাদের আবেদন করার সুযোগ বন্ধ করে দেয়।

Redirecting...

🎁 Your Special Offer is Loading...

5

Comments

Popular posts from this blog

সব শিক্ষা শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি ঘোষণা!

NCP এর কেন্দ্রীয় নেতা কে গুলি

এমপিও শিক্ষকদের বেতনের জিও জারি, বাড়ি ভাড়া কত?