পে-স্কেলের গেজেটের নিয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

 


সর্বনিম্ন ৩৫ হাজার টাকা বেতন করে ঈদের আগে পে-স্কেলের গেজেট জারির দাবি জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর স্মারকলিপি দিয়েছে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ।

রবিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যলয় বরাবর একটি স্মারকলিপি দেন বাংলাদেশ সরকারি কর্মচারি দাবি আদায় ঐক্য পরিষদের নেতারা।

স্মারকলিপিতে বলা হয়, বৈষম্যহীন ৯ম পে-স্কেল ১৪ অনুপাতে ১২টি গ্রেডের ভিত্তিতে সর্বনিম্ন ৩৫ হাজার টাকা বেতন স্কেল নির্ধারণ পূর্বক পবিত্র ঈদুল ফিতরের পূর্বেই ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ করার অনুরোধ জানানো হয়।বাংলাদেশ সরকারি কর্মচারি দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে তারেক রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে সংখ্যাগরিষ্টতা লাভ করে সরকার গঠন করায় দেশের জনগণ যেমনিভাভে ভোটাধিকার ফিরে পেয়েছে তেমনিভাবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা লাভ করেছে।

বাংলাদেশ সরকারি কর্মচারি দাবি আদায় ঐক্য পরিষদ দেশের কর্মচারি অঙ্গনে সর্ববৃহৎ পেশাজীবী সংগঠন। উক্ত সংগঠন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সকল দপ্তর/ প্রতিষ্ঠান ও পাবলিক বিশ্ববিদ্যালয়সহ সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের দপ্তর ভিত্তিক সংগঠন ও জাতীয় ভিত্তিক সংগঠনসমূহের সমন্বয়ে গঠিত জোট

২০১৫ সালে ৮ম পে-স্কেলে ১১-২০ গ্রেডের কর্মচারিদের বৈষম্যের বেড়াজালে আবদ্ধ করার পর থেকেই ১ম পর্যায়ে পে-স্কেলের বৈষম্য নিরসনের জন্য আবেদন নিবেদনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেও তৎকালীন সরকারের নিকট থেকে কোন সাড়া পাওয়া যায়নি। এমনকি বিগত কোন সরকার উক্ত সংগঠনের সাথে আলোচনাও করেননি। অথচ বিগত বিএনপির সরকার ১৯৯১ ও ২০০৫ সানে কর্মচারিদের দুঃখ দুর্দশার বিষয় বিবেচনা করে ২টি পে-স্কেল দিয়েছিল।

Redirecting...

🎁 Your Special Offer is Loading...

5

Comments

Popular posts from this blog

সব শিক্ষা শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি ঘোষণা!

NCP এর কেন্দ্রীয় নেতা কে গুলি

এমপিও শিক্ষকদের বেতনের জিও জারি, বাড়ি ভাড়া কত?