মির্জা আব্বাসের মৃত্যু যা জানা গেল



 সম্প্রতি, ‘না ফেরার দেশে চলে গেলেন মির্জা আব্বাস’ শিরোনামে যমুনা টিভির ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘না ফেরার দেশে চলে গেলেন মির্জা আব্বাস’ শিরোনামে যমুনা টিভি কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। এছাড়া, মির্জা আব্বাসের মৃত্যুর দাবিরও কোনো সত্যতা পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যমুনা টিভির ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত দাবি সংবলিত ফটোকার্ডটি তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে যমুনা টিভির লোগো রয়েছে। তবে তারিখ উল্লেখ নেই। উক্ত তথ্যাবলীর সূত্র ধরে যমুনা টিভির ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, যমুনা টিভির ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

বে, যমুনা টিভির ফেসবুক পেজে মির্জা আব্বাসের একই ছবি সংবলিত প্রচারিত ডিজাইনের হুবহু ফরম্যাটে ‘উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে’ শিরোনামে একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।ফটোকার্ডটি বিশ্লেষণে যমুনা টিভির প্রচলিত ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডটির শিরোনামে ব্যবহৃত ফন্ট ডিজাইনের অমিল পরিলক্ষিত হয়। এছাড়া মূল ফটোকার্ডটি ছিল মূলত নতুন মন্ত্রিসভার পরিচিতিমূলক কনটেন্ট। এই ডিজাইনে যমুনা টিভি কোনো নিউজ ফটোকার্ড প্রকাশ করেনি।এদিকে, যমুনা টিভির মূল ফটোকার্ড সংবলিত পোস্টের কমেন্টে থাকা সংবাদ প্রতিবেদনে উল্লেখ করা হয়, ‘হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সংসদ সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে। শুক্রবার (১৩ মার্চ) বিকেল ৩টায় এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় অবতরণ করার কথা রয়েছে। এদিন সন্ধ্যা ৬টায় তাকে নিয়ে ঢাকা থেকে সিঙ্গাপুর উদ্দেশ্য যাত্রা করবে এয়ার অ্যাম্বুলেন্সঅর্থাৎ, যমুনা টিভির ফেসবুক পেজে প্রকাশিত একটি ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। সুতরাং, ‘না ফেরার দেশে চলে গেলেন মির্জা আব্বাস’ শিরোনামে যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।।’

Redirecting...

🎁 Your Special Offer is Loading...

5

Comments

Popular posts from this blog

সব শিক্ষা শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি ঘোষণা!

NCP এর কেন্দ্রীয় নেতা কে গুলি

এমপিও শিক্ষকদের বেতনের জিও জারি, বাড়ি ভাড়া কত?