ঈদের দিন বৃষ্টি থাকবে নাকি রোদ যা জানা গেল

 


দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার শেষে শনিবার (২১ মার্চ) সারা দেশে পালিত হবে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। তবে উৎসবের দিনেই দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।


শুক্রবার (২০ মার্চ) সকালে এ তথ্য জানান আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক।


তিনি বলেন, ঈদের দিন সারা দেশেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে—কোথাও কম, কোথাও বেশি হতে পারে। তবে এই বৃষ্টি সাধারণত এক ঘণ্টার বেশি স্থায়ী হবে না।


তিনি আরও জানান, দেশের ঢাকা বিভাগ, রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ ও খুলনা বিভাগ-এর জেলাগুলোতে সকালে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরে দিনের দিকে চট্টগ্রাম বিভাগ, বরিশাল বিভাগ ও সিলেট বিভাগ অঞ্চলে বৃষ্টি হতে পারে।


এ সময় দেশের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।


Redirecting...

🎁 Your Special Offer is Loading...

5

Comments

Popular posts from this blog

সব শিক্ষা শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি ঘোষণা!

NCP এর কেন্দ্রীয় নেতা কে গুলি

এমপিও শিক্ষকদের বেতনের জিও জারি, বাড়ি ভাড়া কত?