নতুন বেতন কাঠামোর খসড়া ও গ্রেড একনজরে
সোর্স : এখন টিভি
সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘ প্রতীক্ষিত বেতন-ভাতা (9th Pay Scale Salary List by Grade) ১০০ থেকে ১৪০ শতাংশ বৃদ্ধির সুপারিশ করেছে নবম জাতীয় বেতন কমিশন (9th National Pay Commission)। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন ২৩ সদস্যের এই কমিশন আজ বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে।
নবম বেতন স্কেল ২০২৬: মূল সুপারিশসমূহ একনজরে
বেতন বৃদ্ধি: মূল বেতন ১০০% থেকে ১৪০% বৃদ্ধির সুপারিশ।
সর্বনিম্ন বেতন: ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা করার প্রস্তাব।
সর্বোচ্চ বেতন: ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা করার প্রস্তাব।
টিফিন ভাতা: ২০০ টাকা থেকে বাড়িয়ে ১,০০০ টাকা (৫ গুণ বৃদ্ধি)।স্বাস্থ্যবিমা: প্রথমবারের মতো সরকারি কর্মচারীদের জন্য হেলথ ইন্স্যুরেন্স চালুর প্রস্তাব।
প্রতিবন্ধী সন্তান ভাতা: সন্তানপ্রতি মাসিক ২,০০০ টাকা অতিরিক্ত ভাতা
বেতন বৈষম্য: সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত কমিয়ে ১:৮ নির্ধারণ।
বাস্তবায়ন ব্যয়: নতুন স্কেল কার্যকরে বছরে অতিরিক্ত ১.০৬ লাখ কোটি টাকা প্রয়োজন।
পরবর্তী পদক্ষেপ: সুপারিশ বাস্তবায়নে দ্রুত একটি বাস্তবায়ন কমিটি গঠন করা হবে।

Comments
Post a Comment