বাংলাদেশের সংসদীয় ইতিহাসে তৈরি হলো এক বিরল নজির। দীর্ঘ ৫৩ বছরের পথচলায় এই প্রথমবারের মতো ট্রেজারি বেঞ্চ বা সরকারি দলের কোনো সদস্যের আনা মুলতবি প্রস্তাব আলোচনার জন্য গ্রহণ করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে এই মুলতবি প্রস্তাবটি উত্থাপন করেন সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। এরপর স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ প্রস্তাবটির ওপর আলোচনার জন্য দিনক্ষণ নির্ধারণ করেন।
অধিবেশনে মুলতবি প্রস্তাব উত্থাপন করে জয়নুল আবদিন ফারুক বলেন, দীর্ঘ ১৭ বছরের ত্যাগ ও লড়াইয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে জুলাই-আগস্ট বিপ্লবের ফসল এই ‘জুলাই জাতীয় সনদ’। এটি আমাদের ভবিষ্যতের পথরেখা। কার্যপ্রণালি বিধির ৬২ বিধি অনুযায়ী মুলতবি প্রস্তাবটি উত্থাপন করে তিনি বলেন, ‘এই সনদটি মূলত একটি রাজনৈতিক সমঝোতার দলিল, যেখানে সংবিধান সংশোধনসহ বিভিন্ন আইনকানুন প্রণয়ন, সংশোধন ও পরিমার্জনের সুনির্দিষ্ট প্রস্তাবনা রয়েছে। “জুলাই জাতীয় সনদ ২০২৫”-এর প্রকৃত বাস্তবায়ন পদ্ধতি কী হবে, সে বিষয়ে বর্তমান সংসদের কার্যক্রম মুলতবি রেখে বিস্তারিত আলোচনা
Please wait...
আপনাকে বিজ্ঞাপনে নেওয়া হচ্ছে...

Post a Comment